ডামুড্যায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নজিবুল হক জুয়েল
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নজিবুল হক জুয়েল । তিনি ৭ নং দুবখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে তাকে নির্বাচিত করেছে উপজেলা বাছাই কমিটি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নজিবুল হক জুয়েল শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কুলকুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ডামুড্যা উপজেলার দারুলআমান উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও কুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা আক্তারের একমাত্র ছেলে। তিনি ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আব্দুর রাজ্জাক সরকারি কলেজ থেকে এইচএসসি এবং সরকারি তিতুমীর কলেজ থেকে অনার্স ও মাস্টার্স করেন।
২০১৩ সালে প্রধান শিক্ষক পদে প্রথমে নড়িয়া পঞ্চপল্লী সপ্রাবি, ২০১৪ সালে কুতুবপুর সপ্রাবি এবং ২০১৭ সাল থেকে অদ্যাবধি ৭নং দুবখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।এছাড়া তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক নানা কার্যক্রমে ভালো ফলাফল অর্জন করে আসছে। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ নানা কাজ করে যাচ্ছেন।
প্রধান শিক্ষক নজিবুল হক জুয়েল বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার