ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মদিন পালিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ৩:৫৯

খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মোৎসব উদযাপন উদ্বোধন ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় লহ্মী নারায়ন মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলার শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ’র সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য্য।

আলোচনা সভায় অতিথি বক্তারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ একটি বহু ভাষা, বহু জাতি ও বহু ধর্মের দেশ। দেশ তো আমাদের সকলের। বঙ্গবন্ধুর কন্যার সৎ চিন্তার মাধ্যমে এদেশের সকল ধর্মের মানুষ আজ শান্তির সহাবস্থানে বসবাস করছে। তার সৎ চিন্তা, মহৎ উদ্যোগের কারণেই আজ আমরা সোনার বাংলাদেশ পেয়েছি। দেশের শান্তির জন্য শেখ হাসিনার আবির্ভাব বারবার হতে হবে। সকল ধর্ম যার যার মতাদর্শের মাধ্যমে পালন করতে পারছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি সুদর্শন দত্ত প্রমুখ।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক