রায়গঞ্জে রিকসা শ্রমিকদের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন রিকসা শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের জায়গা, দোকান ও অফিস ঘর দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রিকসা শ্রমিক সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছাইদুল ইসলাম চাঁন। বক্তব্য রাখেন,রায়গঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার, রিকসা শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ ছাবেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেজা প্রমুখ। বক্তাগণ অনতিবিলম্বে শ্রমিকদের জায়গা, দোকান ও অফিস ঘর দখলকারী চান্দাইকোনা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে শাহাদৎ শেখের কবল থেকে দখলকৃত জায়গা উদ্ধার এবং ভূমি দস্যু শাহাদত হোসেন কে আইনের আওয়াতায় নিয়ে আসার দাবি জানান।কর্মর্সূচি শেষে শ্রমিক নেতৃবৃন্দ সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের