নোয়াখালীতে ম্যাটস্ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ইন্টার্ন বর্জনও অবস্থান ধর্মঘট
নোয়াখালীতে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন বর্জন ও অবস্থান ধর্মঘট করেছে ম্যাটস্ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে তারা এ অবস্থান ধর্মঘট পালন করে। নোয়াখালী সদর হাসপাতালের ডিল্পোমা ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় বক্তারা, ইন্টার্নশীপ বহালসহ অসংগতি পূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ, বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানের দাবি জানান।
ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি আরিফুল ইসলামের নেতৃত্বে ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন বর্জন ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদ নোয়াখালী সদর হাসপাতালের সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক সুজন কর্মকার, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদিকা মুনতাহা বিনতে ইউনুস, সদস্য প্রদীপ দেবনাথ এবং সদস্য কৃষ্ণ চন্দ্র দাশ প্রমূখ।
উল্লেখ্য, একই দাবিতে গত ১৭ আগস্ট মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস্) নোয়াখালীর ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ, বিক্ষোভ প্রদর্শন এবং অধ্যক্ষ, জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধানসহ নানা কর্মসূচি পালন ও অনির্দিষ্টকাল পর্যন্ত ক্লাস বর্জন করে আসছেন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন