ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

অপহরণের ৬ ঘন্টা পর সাজেকে অপহৃত ঢাবি শিক্ষার্থী উদ্ধার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৭-৯-২০২৩ দুপুর ৪:৩১

রাঙ্গামাটির সাজেকে উপজাতীয় সন্ত্রাসীরা চাকমা শিক্ষার্থীকে মোটরসাইকেলে দুইজনের মাঝে বসিয়ে অপহরণ করে নিয়ে যাচ্ছে। সাজেকের শিজকছড়া থেকে অপহরণের ৬ ঘন্টা পর উদ্ধার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের চাকমা শিক্ষার্থী। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ। পরে অপহরণের সাথে জড়িত সন্দেহে দান প্রিয় চাকমা (২৬) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সোয়া ৭ টার পরে সাজেকের সীমান্তবর্তী উদয়পুর সড়ক থেকে চাকমা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার অভিযানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছেন।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, অপহৃত চাকমা শিক্ষার্থীকে সাজেক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে চাকমা শিক্ষার্থী তার বাবা-মা কাছে আছেন।

তিনি বলেন, তাদেরকে সাজেক থানায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সাজেন্ট কামাল চত্বর এলাকা থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। আজ অপহরণের সাথে জড়িত সন্দেহে দান প্রিয় চাকমা (২৬) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক