ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে শিশুর মৃতদেহ উদ্ধার


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২১ বিকাল ৭:৫৬

ভোলার লালমোহনে শান্তা (৬) নামে এক কন্যাশিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ‍আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে পৌরসভার ১২নং ওয়ার্ডের সওদাগর চৌমুহনী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শান্তা একই ওয়ার্ডের গোলদারবাড়ির মৃত চিটু মিয়ার ছেলে মো. মহসিনের মেয়ে।

শিশুটির চাচা মো. সবুজ জানান, তার ভাই মহসিন কাজের সুবাদে ঢাকায় থাকেন আর ভাবি একই এলাকার কামাল হোসেন সওদাগরবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। মায়ের সাথে ওই বাড়িতে থাকত শান্তা। প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে মায়ের সাথে পুকুরে গোসল করতে যায় সে। গোসল শেষে শান্তাকে না দেখে সে ঘরে ফিরেছে ভেবে মাও ঘরে ফেরেন। তবে শান্তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে দুপুর আড়াইটার দিকে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য মৃতদেহ ভোলায় প্রেরণ করা হবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত