বরগুনায় চেয়ারম্যানের হয়রানির বিরুদ্ধে এক নারীর সংবাদ সম্মেলন
বরগুনায় দোকান ঘর দখল করে উল্টো বিভিন্ন ভাবে হয়রানী করার অভিযোগ সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবিরের বিরুদ্ধে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাব মিলায়তনে সংবাদ সম্মেলন করেন একই ইউনিয়নের মো. শাজাহান সিদ্দিকের মেয়ে সোনিয়া আক্তার আখি নামের ভুক্তভোগী এক নারী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সময় আমার জমিতে পরিত্যক্ত একটি ঘর নির্বাচনীয় ক্যাম্প হিসেবে ব্যবহার করতে দিয়েছিলাম অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে। নির্বাচনের পর ফেরত দেওয়ার শর্তে ঘরটি তাকে দিয়েছিলাম। কিন্তু তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমাকে ফেরত না দিয়ে এখনো ভোগ দখল করে আসছে। ঘরটি তিনি ফেরত দেওয়ার মর্মে একটি চুক্তিনামায় আমার স্বাক্ষর নিয়ে তার নিজের নামে করে নিয়েছে। তারপরেও চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ঘরটি বারবার ফেরত চাইলে তিনি আমাকে বিভিন্ন ভাবে তার লোকজন দিয়ে মারধর ও ভয় ভীতিসহ হুমকি প্রদান করে আসছেন।
তিনি আরো বলেন, চলতি বছরের ৩১ আগষ্ট সকালে আমার বসত ঘরের সামনে বর্তমান চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির (৫০), ও স্থানীয় প্রভাবশালী মো. কামাল হাওলাদার (৪৫), আমাকে মারধর করে ও খুন জখমের হুমকি প্রদান করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার জন্য নিজ বাড়ি থেকে রওনা হয়ে পুরাকাটা স্ট্যান্ডে পৌছাইলে চেয়ারম্যানের লোক জন অযথা তর্কের সৃষ্টি করে তাকে গালমন্দ করে এবং বাধাঁ প্রদান করে ।
তিনি প্রতিবাদ করলে চেয়ারম্যানের ড্রাইভার জাহাঙ্গির তাকে মারপিট করে। এছাড়াও চেয়ারম্যান এর ড্রাইভার জাহাঙ্গীর তাকে খুন এবং তার বাবাকে উলঙ্গ করে বাজারে বাজারে ঘুরানোর, তার স্বামীকে মারপিট করে উল্টো তার নামে মামলা দেয়ার, ঘর বাড়িতে আগুন দেয়ার এবং তার পরিবারকে এলাকা ছাড়া করবে বলে হুমকি প্রদান করে।
তিনি এবিষয়ে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। যার নাম্বার ১০৭। এরপরও তার পরিবারের কাছে বিভিন্ন লোকজন পাঠিয়ে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। এ অবস্থায় তিনি কোন পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছে।
এ ঘটনায় তিনি বাদি হয়ে বরগুনা সদর আমলি আদালতে সিআর মামলা দায়ের করেন। আদালত তার অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে। ক্ষতিগ্রস্থ এবং নির্যাতিত আখি প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা এবং সুস্ঠু তদন্ত সাপেক্ষঅপরাধিদের বিচার দাবি করেছেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied