বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে বক্তব্য; বিএনপির নেতা দুলুর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা
বঙ্গুবন্ধুকে কটূক্তি করে ড. ইউনূসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেয়ায় লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন অ্যাডভোকেট মো. রকিবুল হাসান খান।
মামলার এজাহারে জানানো হয়েছে, জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেয়। সর্বশেষ গত ৩০ আগস্ট লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নে বিকেল আনুমানিক ৫টায় বিএনপি অফিসের সামনে বক্তব্য দেন। এ সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রকাশ্যে বলেন, বঙ্গবন্ধু টঙ্গবন্ধু সব বঙ্গোপসাগরে ভেসে গেছে। বিএনপির মিডিয়া কল নামক সোশ্যাল মিডিয়া পেজ ওই সময় বক্তব্যটি লাইভ প্রচার করে জাতির পিতার বিরুদ্ধে ব্যাঙ্গাত্বক অসম্মানজনক প্রচারণা চালায়।
এছাড়াও মামলায় আরো উল্লেখ্য করা হয়, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে মিলন বাজার এলাকায় এক জনসভায় বক্তৃতায় বলেন, শেখ হাসিনার বাবাকে যত লোক না চেনে তার চেয়ে হাজার গুণ বেশি চিনে ড. ইউনূসকে, তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম বিএনপি মিডিয়া কল ভেরিফায়াড পেজ এ প্রচার করে। তাই বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় সাইবার নিরাপত্তা আইনে এ মামলা দেন আইনজীবী মো. রকিবুল হাসান খান। সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে। মামলাটি ইতোমধ্যে রংপুর সাইবার নিরাপত্তা আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেস্টা করলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অপর দিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান জানান, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি কোনভাবে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সর্ব্বেচ শাস্তি দাবি করেন।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
Link Copied