রায়গঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে হৃদয় কুমার মোদক (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানায়ায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রায়গঞ্জ পৌরসভার বাগানবাড়ি এলাকায় একটি জর্দা তৈরির কারখানায় কাজ করার সময় বিদ্যুৎ স্পষ্ট হন হৃদয়। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয় উপজেলার মহেশপুর মোদকপাড়ার গোপাল চন্দ্র মোদকের ছেলে ও সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র ছিলেন। তিনি লেখাপড়ার পাশাপাশি আর্থিক অসচ্ছলতার কারণে খন্ডকালীন ওই ফ্যক্টরিতে কাজ করতেন। পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কলেজ ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied