ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাজস্থলীতে দলীয় আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১০-৯-২০২৩ দুপুর ১:৯
রাঙামাটির রাজস্থলী উপজেলা শাখার  আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টম্বর)  সকাল ১১ টায়  রাজস্থলী  উপজেলা পরিষদ হল রুমে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি  উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমাএর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ মারমা ।
 
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ রুপান্তর কল্পে এবং জননেতা দীপঙ্কর তালুকদারের হাতকে শক্তিশালী করার লক্ষে রাজস্থলী উপজেলা শাখা আওয়ামী লীগের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
 
রাজস্থলী উপজেলা শাখার   আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দুই নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমার  সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি  সাবেক জেলা পরিষদের চেযারম্যান বৃষকেতু জেলা যুগ্ন সাধারণ সম্পাদক মমতাজুল হক , জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, সাবেক সদস্য ত্রিদীব কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, জেলা দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার,সাংগঠনিক সম্পাদক  হারাধন কর্মকার, অংসাইনু মারমা, পুলক চৌধুরী,  রবার্ট ত্রিপুরা, আদোমং মারমা,  উথোয়াইমিন মারমা, উথিনসিন মারমা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ-সভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের সুসংগঠিত থেকে নৌকার বিপুল ভোটের বিজয় সুনিশ্চিত করতে এক যোগে কাজ করতে হবে নেতাকমীদের প্রতি আহবান।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি