ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় অভিযান,১১৩টি চুল্লি ধ্বংস


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১০-৯-২০২৩ দুপুর ২:৫৮
যশোরের অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে ১১৩ টি কয়লা তৈরির অবৈধ চুল্লি।শনিবার উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রাম ও সোনা তলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,পরিবেশের ক্ষতি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভৈরব নদের তীরবর্তী ধুলগ্রামে ও সোনা তলা এলাকায় উক্ত অভিযান চালানো হয়।অভিযান চলাকালে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১১৩ টি চুল্লি ধ্বংস করা হয়।তাছাড়া একটি মিনি ট্রাকে থাকা ১হাজার কেজি কয়লা সহ ট্রাকটি জব্দ করা হয়।গ্রামবাসী জানান,কাঠ পোড়ানোর সময় কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ।ঝুঁকিতে রয়েছে শিশু বয়স্করা।আমরা এর থেকে মুক্তি পেতে চাই।গ্রামবাসীদের অভিযোগে অভয়নগর উপজেলা প্রশাসন ইতোপূর্বে এই অবৈধ চল্লি গুলোতে অভিযান চালিয়ে জরিমানা করা সহ কারখানা ভেঙ্গে দিয়েছিল।কিন্তুু এ সব কারখানার মালিকেরা ক্ষমতাধর হওয়ায় তারা বারবার ক্ষমতার জোরে নতুন করে অবারও কাঠ পোড়ানো চুল্লি গড়ে তোলেন।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন,পরিবেশ ধ্বংস করে গড়ে ওঠা এ সব কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এ ধরনের কারখানা সম্পূর্ণরূপে অবৈধ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন