ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশী কোনো চাপ অনুভব করছে না সরকার : আমিন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১০-৯-২০২৩ দুপুর ২:৫৯
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার বিদেশীদের কোনো চাপ অনুভব করছে না জানিয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে আমিনুল ইসলাম আমিন বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় ঠিক একই পদ্ধতিতে নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে।
 
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে লোহাগাড়ায় জাগ্রত নারী সমাজ আয়োজিত মহিলা সমাবেশের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘‌দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিদেশীদের কোনো চাপ অনুভব করছে না বর্তমান সরকার। কারণ, সরকার সঠিক পথে আছে। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, ঠিক একই পদ্ধতিতে নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে ।’
 
আমিনুল ইসলাম আমিন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরেও নির্বাচন কমিশন গঠনের কোনো আইন ছিল না। বঙ্গবন্ধু কন্যার সরকার প্রথম সংসদে পাশ করে সে আইন প্রণয়ন করেছেন। সে আইনের আলোকে গঠিত যে নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।’
 
তিনি বলেন, ‘‌এখানে বিদেশীদের কোনো চাপ আমরা অনুভব করছি না এবং মাথায়ও নিচ্ছি না। বিদেশীরা ওভাবে চাপ দেয়ার কথাও নয়। কারণ, তারা আমাদের উন্নয়ন সহযোগী। তারা বিভিন্ন পরামর্শ দিতে পারে। সে পরামর্শের উপর যদি আমরা মনে করি আমাদের জন্য ভাল সেটা আমরা গ্রহণ করতে পারি, আর যদি মনে করি আমাদের জন্য ভাল না আমরা গ্রহণ করব না।’
 
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘বিদেশেীদের এ পর্যন্ত কেউ বলেনি বিরোধী দল বিএনপি-জামায়াত যে দাবি করছে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, ওই বিষয় নিয়ে কিন্তু এখানে তারা কোনো ধরনের কথা বলেনি। তাদের দাবি হচ্ছে, একটি অংশগ্রহণমূলক ফ্রি ফেয়ার নির্বাচন। এবং সেই দাবি তারা জানাবার আগেই আওয়ামী লীগ সরকার নিজেরাই নিজেদের প্রতি অঙ্গীকারবদ্ধ আগামীতে একটি ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য।’
 
তিনি বলেন, ‘সেই নির্বাচনে যদি কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করে সেই দায় তাদের, সেই দায় সরকারের নয়। এবং যদি অধিক সংখ্যক জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়, তাহলে সেই সরকার গ্রহণযোগ্যতা না পাওয়ার কোনো কারণ নেই।’

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত