গোয়ালন্দে দুই মাদক কারবারি গ্রেফতার
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ৫ গ্রাম হেরোইনসহ ১ জন ও ৫০ (পঞ্চাশ) টি ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মোট ২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মাছরুল আলম সঙ্গীয় ফোর্সসহ ০৯ সেপ্টেম্বর, ২০২৩, রবিবার ভোর ৬টার সময় গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া সাকিনস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে খুলনা টু ঢাকাগামী হাইওয়ের উপর চেকপোষ্ট করে অটো রিক্সার যাত্রীবেশী মাদক ব্যবসায়ী ১। শ্রী রাজন হালদার (৩২), পিতা- গজেন হালদার, সাং- ভবদিয়া পশ্চিম পাড়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ০৫ (পাঁচ) গ্রাম, মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন। মাদক ব্যবসায়ী শ্রী রাজন হালদার (৩২) এর পূর্বে আরো ০১ টি মাদক মামলা রয়েছে। এছাড়াও এসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৯.১৫ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন পূর্বপাড়া যৌনপল্লী খাজার গলি মজি ফকিরের বাড়ীর সামনে থেকে মাদক ব্যবসায়ী ১। মোঃ কাউছার (২৫), পিতা- কাছু প্রামানিক, সাং-কান্দাইল, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোরকে ৫০ (পঞ্চাশ) টি ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকাসহ গ্রেফতার করেন। মাদক ব্যবসায়ী মোঃ কাউছার (২৫) এর পূর্বে আরো ০১ টি মাদক মামলা রয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied