রিজার্ভ ডেতে কত ওভারের খেলা হবে?
নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয়েছে নির্ধারিত সময়ে। তবে ২৪ ওভারের বেশি খেলা চালিয়ে যাওয়া সম্ভব হলো না ভারত-পাকিস্তান ম্যাচে। ২৫তম ওভারের প্রথম বলের পর বৃষ্টি হানা দিয়েছে। ফলে আজ আর খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে।
ঘন্টা দুয়েক টানা বৃষ্টির পর পরিষ্কার হয়েছিল কলম্বোর আকাশ। এরপর মাঠ কর্মীদের ব্যস্ততায় মাঠ খেলার উপযোগীও করা হয়েছিল। বাংলাদেশ সময় রাত ৯ টায় আবারও খেলা শুরুর সময় দেওয়া হয়েছিল। তবে এই নির্ধারিত সময়ের ঠিক ২ মিনিট আগেই আবারও হানা দেয় বৃষ্টি। তাই শেষ পর্যন্ত রিজার্ভ ডেতে ম্যাচ শুরুর ঘোষণা দেন আম্পায়াররা।
রোববার টস হেরে ব্যাট করতে নামা ভারত ২৪.১ ওভার ব্যাটিং করেছে। দুই উইকেট হারিয়ে তারা তুলেছে ১৪৭ রান। বিরাট কোহলি ৮ ও কেএল রাহুল ১৭ রানে অপরাজিত আছেন।
সোমবার বিরাট এবং রাহুল ইনিংস শুরু করবেন। রিজার্ভ ডেতে ম্যাচ যাওয়ায় কাটা হচ্ছে না কোন ওভার। অর্থাৎ নতুন করে বৃষ্টি না হলে ভারত ২৫.৫ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে। এরপর বৃষ্টি না হলে পাকিস্তানও রান তাড়া করার জন্য পূর্ণ ৫০ ওভার হাতে পাবে।
রোববার ব্যাট করতে নেমে ভারত দুর্দান্ত শুরু করে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের পেসারদের বিপক্ষে শুরুতে ধুঁকলেও এদিন ১৬.৪ ওভারে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল ১২১ রান যোগ করেন। রোহিত ফিরে যান ৪৯ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৫৬ রান করে। পরেই গিল ৫২ বলে ১০ চারের শটে ৫৮ রানের ইনিংস দিয়ে সাজঘরে ফেরেন।
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?