কবুতর উড়িয়ে কলেজ শাখার শুভ উদ্বোধন
শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে আলহাজ্ব আব্দুর রাজ্জাক ইসলামিয়া স্কুল এন্ড কলেজ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১সেপ্টেম্বর) ডেমরার আমুলিয়ায় এই স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করেন ঢাকা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু।
এ সময় কাজী মনিরুল ইসলাম মনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে দরিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে ২১ ভাগে নেমে এসেছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সারা দেশে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে তাদের নানা রকম ভাতা দেওয়া হচ্ছে। যা আগামীতে আরও ব্যাপকভাবে পরিচালনা করা হবে। বিনা মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ এবং মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষাভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচনের যে কার্যক্রম চলছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য হচ্ছে কেউ পিছিয়ে থাকবে না। পিছিয়ে পড়া সব জনগোষ্ঠী-নারী-শিশুদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।
আলহাজ্ব আব্দুর রাজ্জাক ইসলামিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো: শাহজালাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: আতিকুর রহমান আতিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রধান, স্কাউট ব্যক্তিত্ব ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, একে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আতিকুর রহমান মিন্টু প্রমূখ। এরআগে সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু তার ব্যক্তিগত তহবিল থেকে নতুন কলেজের বিজ্ঞানাগার প্রতিষ্ঠার লক্ষ্যে নগদ ১,০০,০০০ (এক লক্ষ টাকা) অনুদান প্রদান করেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied