ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন- সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত বসাক


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১২-৯-২০২৩ দুপুর ৪:৩১
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৩৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ,ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক কর্তৃক নিজ অর্থায়নে বরাদ্দকৃত গাছের এ চারাগুলোর বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
 
নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শেফালি বেগমের সঞ্চালনায় চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক আনিসুর রহমান, রাতোর স. প্রা. বি, প্রধান শিক্ষক রেজাউল হক, যদুয়ার স. প্রা. বি, প্রধান শিক্ষিকা নার্গিস পারভীন, করনাইট কুমারগঞ্জ স. প্রা. বি, প্রমুখ।
 
অনুষ্ঠানে বক্তারা সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাকের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুস্থ প্রজন্মের দেশ গড়ার প্রত্যয় নিয়ে এ উদ্যোগ রাণীশংকৈলের পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।
 
প্রসঙ্গত, রাণীশংকৈল উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এর আওতায় আট ক্যাটাগরিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয় এবং ব্যবস্থাপনা কমিটিতে যারা ভালো করেছেন। তাদের নির্বাচিত করে তালিকা প্রকাশ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
 
গত (৭ই সেপ্টেম্বর) বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় দেখা যায়, সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির