ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রাজস্থলী তে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১২-৯-২০২৩ দুপুর ৪:৩২
রাঙামাটির রাজস্থলীতে  জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২  সেপ্টেম্বর ) সকালে রাজস্থলী  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাকের যৌথ আয়োজনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি এডভোকেসি সভা পালিত হয়।
 
ব্র্যাক সূত্র জানায়, চলতি বছরে রাজস্থলীতে  ইতিমধ্যে ২৫ হাজার ১ শত  কিটনাশক যুক্ত মশারি বিতরণ করা হয়েছে। উপজেলার তিন টি  ইউনিয়নের  প্রত্যন্ত অঞ্চলে মাঠ কর্মীরা বাড়ি বাড়ি মশারি পৌঁছে দিচ্ছেন। ব্র‍াকের রাজস্থলী  শাখায় ম্যালেরিয়া পরীক্ষার কিট ও ওষুধের ঘাটতি নেই। ম্যালেরিয়া রোগীদের বিনামূল্যে ব্র‍াকের চিকিৎসা সেবা নেওয়ার জন্য বলা হয়।
ব্র‍াকের রাজস্থলী  উপজেলা ব্যবস্থাপক অংসানু মারমা  সঞ্চালনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং  মারমার  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী  উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,  মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন,  হেডম্যান বাথোয়াই মারমা,  কারিতাস ম্যানজার সাধন কৃষ্ণ চাকমা, মৌলনা  নরুলহক,  প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আবদুল করিম, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক,কামরুজ্জামান সোহাক,সুর্য্য হাসি ক্লিনিক ম্যানজার চিংকোয়াইপ্রু মারমা,  নুরুল আলম মেম্বার, সমাজ সেবার প্রতিনিধি আজিজুল হক,হেডমান চথোয়াইনু মারমা,সহ ব্র্যাক স্বাস্থ্যের কর্মরত কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
প্রধান অতিথির বক্তব্যে রাজস্থলী  উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ  বলেন, বাংলাদেশ সরকার ম্যালেরিয়া নির্মূলের জন্য কাজ করছে। আগামী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের পাশাপাশি ব্র‍্যাকও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সবাই সচেতন হলে ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব । তবে আশা করি, তার আগেই দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল হবে বলে বক্তরা পেশ করেন।  

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ