ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প; সেবা পেল ৩৮৪ চক্ষু রোগী


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১২-৯-২০২৩ বিকাল ৫:৫৯
কুতুবদিয়ায় দিনব্যাপী ফ্রি চক্ষু বিশেষজ্ঞ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের রোমাইপাড়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে মাল্টিসার ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় দিনব্যাপী এ চক্ষু বিশেষজ্ঞ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
 
সকাল থেকে অনুষ্ঠিত এ ক্যাম্পে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার গণ চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আসা ৩৮৪ জন রোগি দেখেন। রোগিদের মধ্যে রয়েছে - চোখে ঝাপসা দেখা, চোখ চুলকানো, চোখ দিয়ে পানি পড়া, চোখ ব্যাথা, চোখে ছানি পড়া ইত্যাদি। এসময় রোগীদের চোখের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র দেয়া হয়।
 
আয়োজকরা জানান, ক্যাম্পে প্রায় ৩৮৪ জন রোগি মধ্যে ১৯৮ জনকে ফ্রি মেডিসিন দেওয়া হয়েছে। চোখের চশমার জন্য নির্বাচিত করা হয়েছে ১৫৫ জনকে। অপারেশনের জন্য বাছাই করা হয়েছে ৬২ জন রোগী।
 
ক্যাম্পে বাছাইকৃত অপারেশন রোগিদের বিনামূল্যে চোখের অপারেশন এবং চশমার জন্য বাছাইকৃত রোগীদের  আগামী ১০ই অক্টোবর বিনামূল্যে চশমা প্রদান করা হবে করা হবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। 
 
ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রেজাউল হাসান, গণস্বাস্থ্য কেন্দ্র-মাল্টিসার ইন্টারন্যাশনালের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মতিউর রহমান, মেডিকেল কো-অর্ডিনেটর ডা. আব্দুর রাজ্জাক খান, দাতা সংস্থা মাল্টিসার ইন্টান্যাশনালের প্রতিনিধি মোহাম্মদ রুহুল কুদ্দুস খান,কান্ট্রি অপারেশন ম্যানেজার ক্যাম্পে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল

আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি

কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা

মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার