ডামুড্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” এই স্লোগানে শরীয়তপুরের ডামুড্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টম্বর মঙ্গবার বিকাল ৪টায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।
এর আগে ডামুড্যা উপজেলা পরিষদের মাঠে ১১ ও ১২ সেপ্টেম্বর দুদিন ব্যাপী জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ৫০ তম আসর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলায় খেলাধুলার প্রসারে প্রতি বছরের মতো এবারো উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোকে নিয়ে এ আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরহাদ হোসেন, শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
উল্লেখ্য, ফুটবল, হ্যান্ডবল, কাবডি, সাতার, দাবা এই ৪ ইভেন্টে খেলা হয়। এই খেলাগুলোতে যে দল জেলা পর্যায়ে বিজয়ী হয়েছে তারা বিভাগীয় পর্যায় অংশ গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার