বিদ্যুতের তারে পেঁচানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বিদ্যুতের তারে পেঁচানো এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরমা আক্তার ওরফে বিবি আছিয়াকে (৩৮) থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহত মো.কুদ্দুস (৫১) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রফিকপুর গ্রামের চকোইয়াদের বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে পুলিশ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চকোইয়াদের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কুদ্দুস একজন ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি স্ত্রী সহ ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর রাত সোয়া ২টার দিকে কুদ্দুস তার শয়ন কক্ষে শরীরে বিদ্যুতের তার পেঁচিয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদ্যদের শৌরচিৎকারে একালাবাসী বিষয়টি জানতে পারে। তবে স্থানীয়দের ভাষ্যমতে ভিকটিমের সাথে কিছুদিন ধরে স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিস মাহমুদ বলেন, ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। গৃহবধূকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আটক না তার কাছে আমরা জানতে চাচ্ছি কি হয়েছে। ঘরের ভিতরের ঘটনা এর মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। কথা বলতেছি।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied