মাদক সেবনের দায়ে নোয়াখালীতে তিন যুবকের কারাদন্ড
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদন্ড করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দÐ দেন। এতে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
দন্ডপ্রাপ্তরা হলেন, মো. সুমন (৪২), মো. জামাল উদ্দিন (৩২) ও মো.মামুন (৩২)। তারা উপজেলার চাষীরহাট ও দেওটি ইউনিয়নের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার ৩নং চাষীরহাট ইউনিয়নের পদুয়া গ্রামের মমতাজ বেপারী বাড়িতে ও দেওটি ইউনিয়নের বাণীপুর গ্রামের আজিজ বেপারী বাড়িতে অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখান গাঁজা সেবনের সময় তিন যুবককে আটক হয়। এ সময় মাদক সেবী সুমনের থেকে ২২০ গ্রাম, জামাল উদ্দিনের থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন শুনানি শেষে মাদক সেবী মামুনকে ৬ মাসের কারাদন্ড, জামাল উদ্দিনকে ১মাস ১৫ দিন ও মো.সুমনকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে ২শ’ টাকা করে জরিমানা করা হয়।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন