ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির ২৬০ নেতাকর্মীর হাইকোর্টের জামিন বহাল রাখলো নিন্ম আদালত
খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির ২৬০ নেতাকর্মীর হাইকোর্টের জামিন বহাল রাখলো নিন্ম আদালত।
বৃহম্পতিবার (১৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেন।
আসামিদের পক্ষে জামিন আবেদন জানান, এডভোকেট বেদারুল ইসলাম ও এডভোকেট আব্দুল মালেক মিন্টু। এ জামিনের ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী জুড়ো হয়।
জামিনপ্রাপ্ত অপর উল্লেখযোগ্য নেতৃবৃন্দরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কোষাধ্যক্ষ মুফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও জেলা কৃষকদলের সভাপতি পারদর্শ বড়ুয়া।
এর আগে গত ৭ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলায় বিএনপির নেতাকর্মীদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল