কুতুবদিয়ায় জালিয়াতি করে জমি বিক্রি; ৭ জনের জেল
কক্সবাজারের কুতুবদিয়ায় ওয়ারিশ সনদ জালিয়াতি করে জমি বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ভূয়া ওয়ারিশ সনদ উত্তোলনকারীসহ জমি বিক্রিতে জড়িত ৭ জনকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছেন কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক। বাকি ৭জন আসামীকে আগামী ধার্য্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।
বাদী পক্ষের ফাইলিং আইনজীবী এডভোকেট এস.এম. ছাইফুল্লাহ খালেদ এ তথ্য নিশ্চিত করেন।
বাদী পক্ষের আইনজীবী জানান, বুধবার (১৩ সেপ্টেম্বর) সিআর-১৬৩/২৩ মামলার ধার্য তারিখ ছিল। বাদি ও বিবাদী পক্ষের সকলেই হাজির ছিলেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত ৪৬৭ এবং ৪৬৮ ধারায় ১ থেকে ৬ ও ১১ নং আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। বাকি ৭ জন আসামির জামিন মঞ্জুর করেন।
জেল হাজতে প্রেরণ করা আসামীরা হলেন, তৈাহিদুল ইসলাম কাজল (৫৩), আসমাউল হুসনা (৪৫),সাবিহা জান্নাত বাপ্পী (৪০), সানজিদা ইসলাম (৩৬), শেখ রাশেদুল ইসলাম (৩৬), শেখ রৌশন জামাল রুজি (২৬) ও নুরুল ইসলাম (৪০)।
জামিন পাওয়া আসামীরা হলেন-মোহাম্মদ ফরিদুল আলম (৪৭), কফিল উদ্দিন (৪৮), মোহাম্মদ ইসমাইল (৪৭), আবদুল হামিদ (৪৯), নিলুফা খানম (৪২),মেজবাহ উদ্দিন হেফাজ (৪৭) ও মোহাম্মদ জহির (৫৯)।
বাদি কায়েস উদ্দিন জানান, এটা একটি আলোচিত মামলা। মেডিকেল গেইট স্টেশনের কাছে একটি জায়গা জোর করে বেচা-কেনায় লিপ্ত হয় বিবাদী পক্ষ। তারা ধনেবলে বলিয়ান এবং ক্ষমতাশালী বক্তি। খতিয়ানে আপোষ বন্টনে উল্লেখ জায়গায় বিবাদী পক্ষের কোন দখল না থাকা সত্ত্বেও এলাকায় প্রভাব বিস্তার করে জাল-জালিয়াতির মাধ্যমে বাদি পক্ষের ১৮৪৯ ক্ষতিয়ানভুক্ত জমি বিবাদী পক্ষ যোগসাজশে ক্রয়-বিক্রয়ে লিপ্ত হয়ে ত্রাসের সৃষ্টি করেন।
এমএসএম / এমএসএম
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল
আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি
কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা
মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
Link Copied