লালমনিরহাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণ অবস্থান
লালমনিরহাট হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলে নির্বাচনী প্রস্তুতি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গনঅনশন ও গনঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচি শ্রী শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি চত্বরে পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া লালমনিরহাট হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন ২০১৮ সালে জাতীয় নির্বাচনী ইশতেহারে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলাপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ যথাযত বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।
গন অবস্থান ও গন অনশন কর্মসুচিতে সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, সদর উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ বিধু ভূষণ রায়, সাধারণ সম্পাদক জীবন রায়, পৌর শাখার আহবায়ক বিপ্লব কুমার রায়, যুব ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সম্পাদক অতনু রায় তুফান সহ ছাত্র, যুব ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক
টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা
Link Copied