হাথুরুর বিশ্বকাপ ভাবনায় যুক্ত হলো নতুন পেসার
দিনে দিনে আরও বেশি শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেনরা গড়ে তুলেছে সমীহ করার মত এক লাইনআপ। এশিয়া কাপের শুরুতেই অবশ্য ছিটকে গিয়েছিলেন এবাদত। তার বদলে ডাক পেয়ে অপেক্ষা করতে হয়েছে তানজিম হাসান সাকিবকে। তবে সুযোগ যখন পেয়েছেন, সেটা দুহাতেই লুফে নিয়েছেন যুব বিশ্বকাপ জেতা এই তারকা।
নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে বল হাতে ঝলক দেখিয়েছেন তানজিম সাকিব। নিজের প্রথম ওভারেই ফিরিয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মাকে। এরপরেই জুনিয়র সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে সাজঘরে ফিরেছেন তিলক ভার্মা।
ম্যাচ শেষে আলাদা করে কথা উঠলো নতুন এই পেসারকে নিয়ে। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে সে বিশ্বকাপ দলে থাকার দাবি রাখল, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়ে তানজিম বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকার দাবি তুলেছে।’
হাথুরুসিংহে বলেছেন, ‘এটা বলতে পারি, এই ম্যাচ দিয়ে সে বিশ্বকাপ দলে থাকার দাবি তুলল। আমরা চাইছি বিশ্বকাপে ইনজুরিমুক্ত চার পেসার। কারণ, এবাদত চোটে পড়ে বিশ্বকাপ খেলতে পারবে না।’
এবাদতের শূন্যতা পূরণের মতো সামর্থ্য তানজিমের আছে, এমনটাই বিশ্বাস করেন কোচ হাথুরু, ‘আমার বিশ্বাস, আমরা যদি বিশ্বকাপে তার ওপর আস্থা রাখি বা দল নির্বাচনের সময় তার কথা ভাবি, সেটা ভুল হবে না। ও দেখিয়েছে ও কী করতে পারে। সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবে সে। এ ছাড়া সে ভালো ব্যাটিংও করতে পারে।’
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?