পাইকগাছায় খুড়ে রাখা রাস্তায় পানি জমে খাল: ধানের চারা রোপন করে প্রতিবাদ
পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে রাস্তা খুঁড়ে কাজ না করায় বৃষ্টির পানি জমে সেখানে খালের রুপ ধারণ করেছে। যার ফলে চলাচল করতে না পেরে ধানের চারা রোপণ করে ব্যতিক্রম প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। আড়াই মাস অতিবাহিত হলেও খোঁজ নেই ঠিকাদারের। ভোগান্তিতে পড়ে দিশেহারা এলাকাবাসী শুক্রবার সকালে রাস্তার উপর ধানের চারা রোপন করছে। দ্রুত এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ধানের চারা রোপন করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলার লতা ইউনিয়নের আঁধার মানিক থেকে পুতলাখালী পর্যন্ত ১১'শ মিটার রাস্তা পাকা করার নামে খাল করে রাখা হয়েছে। বন্ধ হয়ে গেছে সকল প্রকার যানবাহন চলাচল। চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার লোক । গত দু-মাস যাবৎ এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। সোলিং রাস্তার ইট তুলে পিচের রাস্তা করার জন্য মাটি কাটা হয়েছে। যা বৃষ্টির পানিতে খালের রুপ ধারণ করেছে। দ্রত রাস্তার কাজ শেষ করার দাবী জানালেও সংশ্লিষ্টদের কোন মাথা ব্যথা না থাকায় রাস্ততার মাঝখানে ধানের চারা রোপন করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এব্যাপারে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পুলকেশ মন্ডল বলেন, আড়াই মাস যাবৎ রাস্তাটি খুঁড়ে রাখা হয়েছে। সাতক্ষীরা সোনালী কন্সট্রাকশন স্বত্বাধিকারী আব্দুল হাকিম কাজটি করছেন। এ ব্যাপারে জানতে ঠিকাদারের ফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এব্যাপারে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান বলেন,আমি ঠিকাদারকে দ্রত কাজ সম্পন্ন করার তাকিদ দিয়েছি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied