ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে চলন্ত ফেরিতে জুয়া


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ২:২৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পদ্মা নদীতে চলন্ত ফেরিতে নিয়মিত জুয়া খেলা চলছে। প্রতি রাতেই রাত ৯ টা থেকে ভোর ৪টা পর্যন্ত সংঘবন্ধ জুয়ারুরা জুয়া খেলার নামে যাত্রীদের লক্ষ লক্ষ টাকার মালামাল ছিনতাই করে। অভিযোগ রয়েছে ১০/১৫ জনের জুয়ারুর দল দ্রুতগামী ইঞ্জিন চালিত ট্রলারে করে চলন্ত ফেরিতে উঠে। প্রথমে নিজেরাই ফেরিতে ফিতা জুয়া খেলে। ১শত টাকা ধরিলে ৩শত টাকা পাওয়া যায়। নিজেদের মধ্যেই জুয়া খেলার পর নাইট কোচ বাসের যাত্রীদের দৃষ্টি আকর্ষন করে। এভাবে যাত্রীদেরকে জুয়ার কোর্টের নিকট এগিয়ে এলে নগদ টাকা, হাত ঘড়ি, মোবাইল, স্বর্ণাংলকার প্রভৃতি মালামাল নিয়ে চলন্ত ফেরি থেকে ট্রলারে নেমে যায় এবং অপর ফেরিতে উঠে একই কায়দায় ছিনতাই করে। ফেরির মাস্টার ও কর্মচারীরা জুয়ারুদের ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়। রাতে ফেরিতে টহল পুলিশ না থাকায় যাত্রীরা জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। যাত্রী মোমিন জানান, ঢাকা থেকে যশোরগামী বাসে শুক্রবার রাতে পাটুরিয়া ঘাট থেকে ফেরি ছাড়ার কিছুক্ষণ পরেই ফেরিতে জুয়ারু দল উঠে। সংঘবন্ধ জুয়ারুরা নিজেরাই তার নামে ২শত টাকা ধরে তিনি টাকা দিতে অস্বীকার করায় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের জুয়ারুদের সর্দার জামাল (৫৫) দীর্ঘ ৩০ বৎসর যাবত ফেরিতে জুয়া খেলার নামে ছিনতাই করে এখন কোটিপতি। ফেরদৌস জানান, জুয়ারু জামাল বাহিনী তার এক পরিবহেনর সুপারভাইজারের নিকট থেকে ২০ টাকার একটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। জামালকে চাপ দেওয়ার পর ১ মাস পর জামাল মোবাইল ফোনটি ফেরত দেয়। নগদ টাকা ফেরত দিয়ে অস্বীকার করে। পুলিশের হয়রানির ভয়ে অনেকেই থানা পুলিশের নিকট অভিযোগ দায়ের করে না। তার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার শিবালয়, হরিরামপুর ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় শতাধিক মামলাও হয়। পুলিশ গ্রেফতারের পর আইনের ফাঁক দিয়ে সে বেড়িয়ে এসে পুনরায় তার বাহিনী নিয়ে রাতে ফেরিতে জুয়া খেলে। জুয়া খেলার পর দৌলতদিয়া যৌনপল্লীতে টাকার ভাগাভাগি হয়। কোটিপতি জুয়ারু জামাল দৌলতদিয়া ইউনিয়নে বাড়ী থাকার পেরেও রাজবাড়ীর কোলারহাট এলাকায় নতুন বাড়ী করেছে। দৌলতদিয়া ঘাটের বিআইডাব্লউটিসির ম্যানেজার মোঃ সালাউদ্দিন জানান, রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। ৫টি বড় ফেরি রয়েছে বহরে। জুয়ারুদের টার্গেট বড় ফেরির দিকে। তিনি জানান, জুয়ারুদের ব্যাপারে কেউ তার নিকট অভিযোগ দায়ের করে নি। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির আইসি (পুলিশ পরিদর্শক) জে.এম সিরাজুল কবির শনিবার দুপুরে জানান, ফেরিতে জুয়ারুদের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।বেশ কয়েকজন জুয়ারু গ্রেফতারের পর জেলে রয়েছে। চিহ্নিত জুয়ারুদের বাড়ীতে বাড়ীতে পুলিশ গ্রেফতারের জন্য হানা দিচ্ছে। জুয়ারুদের সর্দার জামালকে গ্রেফতারের জন্য পুলিশ সোর্স নিয়োগ করেছে। তাকে পাওয়া গেলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। অপরদিকে জামাল জানান, ফেরিতে জুয়া খেলা পুলিশের সহযোগীতা ছাড়া সম্ভব না। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ