মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন লক্ষ্মণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলীয় পেসার মোস্তাফিজুর রহমান। আর তৃতীয় টি-টোয়েন্টিতে তার করা কিপটে বোলিংয়ে জয় পেয়েছে টাইগাররা। এমন বোলিংয়ে মুগ্ধ পুরো ক্রিকেটবিশ্ব। আর সেই ধারাবাহিকতায় এবার কাটার মাস্টারকে প্রশংসায় ভাসাচ্ছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচটি জিততে পারলেই দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের- এমন সমীকরণ নিয়েই সেদিন খেলতে নামে টাইগাররা। স্বাভাবিকভাবেই ব্যাট হাতে খুব বেশি রান তুলতে পারেননি সাকিব-মাহমুদউল্লাহরা। কাজেই দায়িত্ব এসে পড়ে বোলারদের ওপর।
এদিন বল হাতে নিজেকে আরও এক মেলে ধরেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। কোনো উইকেট না পেলেও চার ওভারে মাত্র ৯ রান অজিদের কোণঠাসা করে রেখেছিলেন তিনিই। শেষ দুই ওভারে যেখানে ২৩ রানের প্রয়োজন, সেখানে ১৯তম ওভারে মাত্র ১ রান দেন মোস্তফিজ।
তার সেই ওভারে জয় নিশ্চিত হয়ে যায়। শেষ অব্দি ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। কাটার মাস্টারের এমন বিধ্বংসী বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লক্ষ্মণ লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জেতা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। মোস্তাফিজকে ওর সেরা ছন্দে ফিরতে দেখে খুব ভালো লাগছে। কী অসাধারণ বোলিং নৈপুন্য! বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কথা ভেবেও ভালো লাগছে।’
এদিকে নিজের ছন্দ মোস্তাফিজ ধরে রাখবেন এমনটাই প্রত্যাশা অধিনায়ক মাহমুদউল্লাহর। বাংলাদেশ অধিনায়ক তাকে নিয়ে বলেন, ‘দেখুন, আমি সবসময়ই বিশ্বাস করি মুস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার, বিশ্বমানের বোলার। ইনশাআল্লাহ, ও আমাদের দলকে আরও অনেক বছর সার্ভিস দেবে। আরও অনেক ম্যাচ জেতাবে।’
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ