ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

নওয়াপাড়া পৌরসভা ফলদ,ঔষধি ও বাহারি ফুলের বৃক্ষরোপণ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ৪:৪৫

‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে ফলদ,ঔষধি ও বাহারি ফুলের বিভিন্ন প্রজাতীর বৃক্ষরোপণ করা হয়েছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভৈরব নদীর তীরবর্তী পৌরসভার ওয়াকওয়েতে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। উদ্বোধক ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
এ ব্যাপারে অনুষ্ঠানে প্রধান অতিথি ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। বৃক্ষ (গাছ) মানব জীবনের অস্তিত্ব ও বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণের মধ্যদিয়ে পরিবেশ রক্ষা করা সম্ভব। ভৈরব নদীর পাড়ে ওয়াকওয়েতে বিভিন্ন প্রজাতীর বৃক্ষরোপণ করা হয়েছে। এসব গাছের পরিচর্যা ও বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। তাহলেই ওয়াকওয়ের সৌন্দর্য্য ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন