ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ৪:৫২

রাজবাড়ী সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা শনিবার দুপুরে গোয়ালন্দ মোড়ে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট মোঃ লিয়াকত আলী খান (বাবু)। অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল হাসান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- রাজবাড়ী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক মোঃ রেজাউল করিম খান। রাজবাড়ী পৌরসভা, খানখানাপুর, পাঁচুরিয়া, শহীদওহাবপুর, বসন্তপুর, সুলতানপুর, মূলঘর, বানীবহ, আলীপুর, রামকান্তপুর, দাদশী, মিজানপুর, বরাট, খানগঞ্জ, চন্দনী ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী প্রস্তুতি সভায় অংশগ্রহন করেন। অনুষ্ঠানে অতিথি বৃদ্ধ বলেন- দলের দুর্দিনে বিএনপির সুবিধাবাদী কতিপয় নেতা গাঁ ঢাকা দিয়েছিল। নির্বাচনের আগমন উপলক্ষ্যে রাজবাড়ীতে তাদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কেন্দ্রীয় ভাবে নির্বাচনে গেলে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী হবেন- এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া। এ সময় দলেল হাজার হাজার নেতাকর্মী করতালি দিয়ে আসলাম মিয়াকে সমর্থন জানান। দলের ত্যাগী নেতা আসলাম মিয়া বিএনপির নেতা ও কর্মীদের সব সময় সঙ্গে ছিলেন। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ