ডামুড্যায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন ও উন্নয়ন মূলক মেলা
'সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার' এ প্রতিপাদ্যে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন ব্যাপি উন্নয়ন মূলক মেলা উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে দশটায় র্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) সবিতা সরকার এর সভাপতিত্বে উপজেলার ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি , ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা সব্যাসাজী মজুমদার, পূর্ব ডামুড্যা ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার , কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর প্রমূখ।
এছাড়াও উপজেলার একটি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন, উপজেলা পরিষদের সচীব, কাউন্সিলর ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর, পৌরসভা ও টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মোট ১০টি উন্নয়ন মুলক স্টল স্থান পেয়েছে।
মূলত জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগনের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি পালন করা হয়।
এ সময় উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি সহ উপজেলার সামাজিক ও সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার