ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

মাছের ঘেরে বিষ প্রয়োগ,মৎস্য ব্যবসায়িদের ৩০ লক্ষ টাকার ক্ষতি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ১:৪১
যশোরের অভয়নগরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করছে দুর্বৃত্তরা। বিভিন্ন প্রজাতির মাছ মেরে ৩০ লক্ষাধীক টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (১৭সেপ্টেম্বর) বিকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ি গ্রামের বালিরডাঙা বিলের মৎস্য চাষিরা এ অভিযোগ করেন। সাম্প্রতিক তাদের ১০-১২টি ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি ঘটনা ঘটেছে। 
ঘের ব্যবসায়ি আশরাফ আলী মোল্ল্যা জানান, দির্ঘদিন যাবৎ আমরা মাছ চাষ করে আসছি। এই এলাকার প্রায় ৪’শ পরিবার মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তুু সম্রতি আমাদের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে কিছু দূর্বৃত্তরা। এমন ঘটনা এর আগেও ঘটেছে। 
অপর এক ঘের ব্যাবসায়ী আব্দুল্লাহ,আযহার শেখ বলেন,রাতের আধারে তারা মাছ চুরি করে স্থানিয় হাফিজুরের পানের বরজে বন্টন করে তার প্রমানো আমরা ইতোমধ্যে পেয়েছি। একদিকে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই সাথে আমাদের পড়তে হচ্ছে আর্থিক সংকটে।ঘের ব্যবসায়ি শাহাদাৎ মোল্ল্যা,শফিকুল মোল্ল্যা, তুহিন শেখ বলেন,চলতি বছরে কিছু দূষকৃতিরা ঘেরে বিষ দিয়ে মাছ চুরি করছে। প্রতি বছরই আমরা এ ভাবেই ক্ষতি গ্রস্থ হচ্ছি। এছাড়াও বায়জিত শেখ,আমিনুর শেখ,তোহিদ হাসান, মহরম শেখ,ইউসুফ মোল্ল্যাসহ অনেকেরই ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরির ঘটনা ঘটেছে। ঘের ব্যবসায়ীরা জানান,চলতি বছরে আমাদের সব মিলিয়ে ৩০লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি সেই সাথে এর একটি সুষ্ঠু সমাধানের দাবি জানায়।অভিযোগের বিষয় জানতে চাইলে।ঘের ব্যবসায়ি,আশরাফ আলী মোল্ল্যা জানান,এর আগে আমরা মৎস্য অফিসে জানিয়েছি থানায়ও জানিয়েছি স্থানীয় ক্যাম্পের পুলিশের মধ্যমে কয়েকবার এর সমাধানেরও চেষ্টা করা হয়েছে কিন্তুু তাতেও কোন লাব হয়নি। থেমে নেই চোর চক্রের এই চুরি।আমরা আবারো উপজেলা মৎস্য অফিসার এবং থানায় এটা নিয়ে অভিযোগ দায়ের করবো যাতে এই সমস্যার একটি সুষ্ঠ সমাধান পেতে পারি।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ