শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর ফয়জুল কবির
ইউআরসি ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ডামুড্যা উপজেলার ইউআরসি ইন্সট্রাক্টর ফয়জুল কবির । শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে ডামুড্যা উপজেলার ইউআরসি ইন্সট্রাক্টর ফয়জুল কবির কে শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে স্বীকৃতি দেয়।
শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হওয়া ফয়জুল কবির ২০০৭ সালের এপ্রিল মাসে ডামুড্যা উপজেলায় যোগদান করেন। এরপর থেকে তিনি পেশাগত উৎকর্ষের জন্য নিয়মিতভাবে বিভিন্ন কর্মসহায়ক গবেষণা পরিচালনা করে আসছেন।
ফয়জুল কবিরের জন্ম মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার খৈয়ার ভাঙ্গা গ্রামে।তিনি ২০০৩ সালের সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৭ সালের এপ্রিল মাসে তিনি ডামুড্যা উপজেলায় এবং পরবর্তীতে ২০১৩ সালে আগষ্ঠ মাসে গোসাইরহাট উপজেলায় যোগদান করেন।তারপর ২০১৬ সাল থেকে অদ্যাবধি ডামুড্যায় কর্মরত।
ফয়জুল কবির দর্শনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,চরমুগরিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি।শিক্ষা বিষয়ে অনার্স ও মাস্টার্স, আই ই আর, ঢাকা বিশ্ববিদ্যালয়।ব্যক্তিগত জীবনে বিবাহিত ফয়জুল কবির এক ছেলে ও এক মেয়ের গর্বিত জনক।উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত সকল প্রকার প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা, অধিদপ্তর ও জেলা পর্যায়ে
বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন।
বিদ্যালয় পরিদর্শন ও পাঠ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ফিডব্যাক প্রদান। একশন রিসার্চ পরিচালনা, লেসন স্টাডি পরিচালনা, নতুন ইনোভেশন পরিচালনা,সাব- ক্লাস্টার প্রশিক্ষণ ম্যানুয়াল ডেভলপ করা ও প্রশিক্ষণ মনিটরিং করা। সর্বোপরি প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করা।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার