ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

চাটখিলে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা


চাটখিল প্রতিনিধি  photo চাটখিল প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ৩:৪৫

নোয়াখালী চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার সকাল ১১ ঘটিকায় জেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম। 
তিনি জনপ্রতিনিধিদের উদ্যেশ্য করে বলেন, গ্রামের মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। মানুষের সাথে খারাপ ব্যবহার করলে মানুষ তা সারা জীবন মনে রাখে বলেও তিনি জানান। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে আরো বলেন, জনপ্রতিনিধিদের সম্মানী বৃদ্ধি হওয়া প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে জনপ্রতিনিধিরা মাত্র ১০ হাজার টাকা সম্মানি পায়। আমার মতে, তাদের নূন্যতম সম্মানী ৩০ হাজার টাকা হওয়া উচিৎ। 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খিলপাড়া ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখলা ইউপির চেয়ারম্যান হাজ¦ী মোঃ মানিক, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউপির চেয়ারম্যান এইচ.এম বাকি বিল্লাহ, রাম নারায়নপুর ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাহার, উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী প্রমুখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলায় সর্বমোট একটি মিডিয়া কর্ণার সহ মোট ১৪টি স্টলের বসানো হয়। এছাড়াও প্রতিদিন কুইজের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ