ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রামগড়ে ফের ইউপিডিএফ সন্ত্রাসীদের হাতে কাভার্ডভ্যানের চালক-হেলপার অপহৃত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ৩:৪৭

 পার্বত্য শান্তি চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সন্ত্রাসীরা টোকেন না থাকায় রোববার রাতে রামগড়-খাগড়াছড়ি সড়কের দাঁতারামপাড়া নামক স্থান হতে মুরগীর বাচ্চাবাহী কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে অপহরণ করেছে। এর মাত্র ৭ দিন আগে গত ১০ সেপ্টেম্বর একই সড়কের যৌথ খামার হতে কাভার্ডভ্যান ও মিনি ট্রাকের ২ চালক ও ২ হেলপারকে অপহরণ করে তারা। পরে মুক্তিপণ আদায় করে ৮ ঘণ্টা পর অপহৃতদের ছেড়ে দেয় ওই সন্ত্রাসীরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দাঁতারামপাড়ায় অপহৃতদের মধ্যে কাভার্ডভ্যান চালকেরর নাম মো. মিন্টু। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড। অপহৃত অপরজন ঐ কাভার্ডভ্যানের হেলপার। তবে তার নাম, ঠিকানা জানা যায় নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১১টার দিকে খাগড়াছড়ির মানিকছড়িগামী সিপি ফিড মিল নামে একটি প্রতিষ্ঠানের পোল্ট্রি ফার্মের মুরগীর বাচ্চা বাহী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬৪১) এবং একটি কলাবাহী মিনি ট্রাক (চট্টমেট্রো ন-১১- ৭৬৯৯) রামগড়ের দাঁতারামপাড়া এলাকায় পৌঁছলে ইউপিডিএফের ৭-৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে। গাড়ি থেকে চালক ও হেলপারদের নামিয়ে চাঁদার টোকেন দেখতে চায়। কিন্তু তারা এ টোকেন দেখাতে ব্যর্থ হলে চালক ও হেলপারকে সন্ত্রাসীরা অস্ত্রেরমুখে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়।

এদিকে, চালক ও হেলপারকে অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি ও পুলিশ অভিযান শুরু করে। সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতব্যাপী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে রামগড়ের বনবীথি এলাকা থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা গেলেও অপহৃতদের উদ্ধার করা যায়নি।

সূত্র জানায়, অপহরণকারীরা অপহৃত ২ জনের মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেছে। সূত্র আরও জানায়, সিপি ফিড মিল লিমিটেড নামে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপহৃতদের উদ্ধারে অপহরণকারীদের সাথে যোগাযোগ করছে।

রামগড় থানার ওসি(তদন্ত) মো. ফকরুল ইসলাম বলেন, রোববার সারারাত বিজিবি ও পুলিশ অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান চালায়। কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, রাতে অভিযানকালে বনবীথি এলাকা হতে সন্ত্রাসীদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল পাওয়া গেছে। পুলিশ রোববার রাতেই অপহৃত চালকের কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন