ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরা পৌরসভায় ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস পালন


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৯-৯-২০২৩ রাত ৯:১৩

 সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এবং ডেঙ্গু প্রতিরোধে চাই জনসচেতনায় সামাজিক আন্দোলন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা পৌরসভায় বর্ণাঢ্য র‍্যালি ও ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ অনুষ্ঠিত হলো । মাগুরা পৌরসভার মেয়র মোঃ খুরশীদ হায়দার টুটুল জানান, গত রবিবার ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর এই ৩ দিন পৌরসভার বিভিন্ন সেবা প্রদান প্রতিশ্রুতি ও ডেঙ্গু প্রতিরোধে চাই জনসচেতনার সামাজিক আন্দোলন সম্পর্কে লিফলেট বিতরণ ও তথ্য প্রদান করা হয়েছে । মাগুরা পৌরসভার অভ্যর্থনা ডেক্সের ভ্যাকসিনেটর সুপার ভাইজার ও খুলনা বিভাগ কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এ্যাসেসিয়েশন (BAPS) সাধারণ সম্পাদক তাসমিন আলী (লিলি) জানান, মাগুরা পৌরসভার মেয়র মোঃ খুরশীদ হায়দার টুটুল মহোদয়ের নির্দেশে এই ডেক্স থেকে অনেক বিষয়ে সেবা প্রদান সম্পর্কে মৌখিকভাবে ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়া হলো । এই সেবা গুলো হলো, প্রশাসন বিভাগের সাধারণ শাখার সেবা সমূহ, প্রশাসন বিভাগের পারিবারিক আদালতের সেবা, নারী ও শিশু বিষয়ক কার্যক্রমের মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি, প্রশাসন বিভাগের লাইসেন্স শাখা, প্রশাসন বিভাগের এ্যাসেসমেন্ট শাখা, প্রশাসন বিভাগের হিসাব শাখা, প্রকৌশল বিভাগের পূর্ত শাখার সেবা, স্বাস্থ্য শাখার সেবা সমূহ, প্রকৌশল বিভাগের বিদ্যুৎ ও যান্ত্রিক শাখা, প্রকৌশল বিভাগের পানি সরবরাহ শাখার সেবা, পৌর এলাকার রাস্তা ঘাট, হাটবাজার, নর্দমা ও কঠিন আবর্জনা অপসারণ, মশক নিধন, গণ শৌচাগার, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ এবং কতিপয় গুরুত্বপূর্ণ টেলিফোন নম্বর সমূহ।

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত