বিয়ের এক বছরেই লাশ হলেন গৃহবধূ
লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নে আফরোজা বেগম (২৩) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি বাজার সংলগ্ন সাকোয়া একালায় গৃহবধূর বাবার বাড়ি থেকে তার মরদেহে উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ আফরোজা ওই এলাকার আবুল হোসেনের মেয়ে এবং লালমনিরহাট জেলা শহরের নর্থবেঙ্গল এলাকার মার্জান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, প্রায় এক বছর আগে জেলা শহরের বক্তার আলীর ছেলে মার্জানের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আফরোজার। পছন্দের ছেলের সাথে বিয়ে না হওয়ায় বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। বিয়ের পর থেকেই মার্জান লেখা পড়ার কারনে ঢাকায় থাকতেন। এ কারনে দিন দিন স্বামী স্ত্রীর মধ্যে আরো দূরত্ব বেড়ে যায়। এ সযোগে স্ত্রী আফরোজা তার পূর্বের পছন্দের ছেলের সাথে যোগাযোগ ঘনিষ্ঠ রাখে এবং বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। স্বামী মার্জান স্ত্রীকে ফোন দিলে ঘন্টার পর ঘন্টা ফোন ব্যস্ত পায়। পরে বিষয়টি তার স্বামী জানতে পারলে তাকে সেখান থেকে সরে আসতে বলে। তাতেও কোন কাজ না হলে তার স্বামী আর কোনদিন তার কাছে আসবে না বলে সাফ জানিয়ে দেয়। সর্বশেষ গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত স্বামী স্ত্রীর মাঝে মোবাইল ফোনের হোয়াটস্ অ্যাপে কথোপকথন হয়। সেখানে আফরোজার শেষ কথা ছিল " জান আর দেখা হবে না'। এরপর বুধবার সকালে নিজ ঘরে তার বাবা মা গলায় ওড়না পেঁচানো মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে মরদেহর সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় পুলিশ মৃত আফরোজার ব্যবহৃত মোবাইল ফোনটি তদন্তের জন্য জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত স্বপন কুমার রায় বলেন, খবর পেয়ে অফিসারসহ সে নিজে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এসময় মৃত আফরোজার ব্যবহৃত মোবাইল ফোনটি তদন্তের জন্য জব্দ করে থানায় নিয়ে আসা হয় বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied