নোয়াখালীতে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, বাগানে মিলল মরদে
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতাকে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।
নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। সে পেশায় একজন সিএনজি চালক ছিল।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করেছে। এ সময় পুলিশ লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রনির দুই বাড়ির পরে হচ্ছে ফটিক বাড়ি। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বাড়ির এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ বাগানে পড়ে থাকতে দেখে শৌরচিৎকার করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে নিহত রনির পরিবারের সদস্যরা লাশ দেখতে গিয়ে সনাক্ত করে এটি রনির লাশ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে গেছে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। বাগান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
এমএসএম / এমএসএম
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা
দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ
কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ
সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ
ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন
দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ
পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ
নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার