ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৩-৯-২০২৩ বিকাল ৫:১৯

লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারকে নগদ এক লক্ষ টাকা দিয়ে পাশে দাড়িয়েছে সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ(এমপি)। শনিবার( ২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নগদ অর্থ হস্তান্তর করা হয়। এসময় লালমনিরহাটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক মিজানুর রহমান মিজু, আদিতমারী আঃলীগের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক রফিকুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। নিহত সাংবাদিক ইউনুছ আলীর স্ত্রী ও দুই সন্তান নগদ অর্থ গ্রহণ করেন। গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে আদিতমারীর যুগিটারী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় সাংবাদিক ইউনুস আলী। প্রয়াত ইউনুস আলী সময়ের কন্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্বে ছিলেন।

এমএসএম / এমএসএম

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন