ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নবীনগরে বানিজ্যিক ভাবে মাল্টা রপ্তানি সম্ভাবনার দোয়ার


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ১:৫১

নবীনগরের খ্যাতি দেশজুড়ে, কিন্তু দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও নবীনগরের পরিচয় করিয়ে দিচ্ছে এবার বারি মাল্টা-১। এ মাল্টা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় কৃষকরা। ফলে অনেক চাষি ভাগ্য বদলের স্বপ্নও দেখছেন। ভিটামিন-সি সমৃদ্ধ রসালো ফলের মধ্যে মাল্টা অন্যতম। অর্থনৈতিক ভাবে লাভজনক হওয়ায় বাণিজ্যিক ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এর আবাদ। চাষিদের মধ্যে উৎসাহের পাশাপাশি প্রতি নিয়ত বাড়ছে বাগানের সংখ্যাও। এই জাতের মাল্টার চাহিদা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগী জাত বারি মাল্টা-১ ফলটি আশানুরূপ উৎপাদন হয়। এ জাতটি ২০১৩ সালে অবমুক্ত করা হয় এবং ২০১৬ থেকে প্রথম এ মাল্টা আবাদ শুরু হয়। অল্প খরচ ও পরিশ্রম কম হওয়ায় এ ফলটি অত্যন্ত লাভ জনক। কৃষি বিভাগের তথ্য মতে- সাইট্রাস ফসলের মধ্যে মাল্টা অন্যতম জনপ্রিয় ফল। বিশ্বের সর্বমোট উৎপাদিত সাইট্রাস ফসলের দুই তৃতীয়াংশ হলো মাল্টা। ভিয়েতনাম, উত্তর পশ্চিম ভারত ও দক্ষিণ চীন মাল্টার আদি উৎপত্তি স্থল। তবে বর্তমানে এই ফলটি বিশ্বের উষ্ণ ও উষ্ণমন্ডলীয় এলাকায় বেশি চাষ হচ্ছে। কমলার তুলনায় এর অভিযোজন ক্ষমতা বেশি হওয়ায় সহজেই এর চাষ করা যাচ্ছে। প্রতি বিঘা জমিতে ১০০ থেকে ১২০টি মাল্টা চারা রোপণ করে একটানা ২০ বছর ফল সংগ্রহ করা যায়। প্রতিটা গাছ থেকে প্রথম বছর ১০ থেকে ২০ কেজি হারে ফল পাওয়া যায় এবং দ্বিতীয় বছর থেকে গড়ে এক মণের বেশি ফল সংগ্রহ করা যায়। সাধারণত চারা রোপণের দুই বছর পর গাছ থেকে ফল পাওয়া যায়। পাকা ফল দেখতে আকর্ষণীয় সবুজ এবং খেতে সুস্বাদু। মধ্য ফালগুন মাস থেকে মধ্য চৈত্র পর্যন্ত সময়ে মাল্টা গাছে ফুল আসে এবং কার্তিক মাসে ফল আহরণের উপযোগী হয়। জানা যায়- নবীনগর উপজেলায় মাল্টার চাষ ভালো হচ্ছে , আগামীতে মাল্টা চাষের পরিধি আরও বাড়াতে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ দিচ্ছেন মাল্টা চাষিদের। সরেজমিনে ঘুরে দেখা যায়- উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নারুই গ্রামের মরহুম গোলাম কাদির সাহেবের ছেলে শিল্পপতি রিপন মিয়ার ২০ বিঘা বাগানের গাছে থোকায় থোকায় ঝুঁলছে মাল্টা। তিনি জানান, নিজের বাগানে কৃষি অফিসের সহযোগিতায় ২০সালের মাঝামাঝি সময়ে ২০বিঘা জমিতে মাল্টার চারা রোপণ করি । ২০ সালের শেষ দিকে প্রথম বছরে অল্প ফলন আসলেও বর্তমানে প্রতিটি গাছে প্রচুর মাল্টা মাল্টা ধরেছে তা নিজে, আত্নীয় স্বজনও গ্রামবাসীকে দেয়। তিনি মাল্টার পাশাপাশি সাথী ফসল হিসাবে পেঁপের চাষও করেন। আমাকে দেখে দেশের চাষীরা মাল্টা চাষের প্রতি আগ্রহী হই, তাহলে মাল্টা আর আমদানি করতে হবে না। তিনি বলেন- হলুদ মাল্টা বিদেশি ফল, এতে বিষাক্ত ঔষধ দেওয়া হয়। উপসহকারি কৃষি কর্মকর্তা বলেন- নবীনগরের মাটি মাল্টা চাষের জন্য উপযোগী। আমরা কৃষকদের বিনামূল্যে মাল্টার চারা, স্প্র্রে মেশিনসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছি। এতে দিন দিন কৃষকরা মাল্টা চাষ করতে আগ্রহী হয়ে উঠছেন। দেশে ভাল মাল্টা উৎপাদন হলে বিদেশ থেকে কোটি টাকার মাল্টা আর আমদানি করতে হবে না। এদিকে উপজেলা কৃষিকর্মকর্ত জগলুল হায়দার জানান- নবীনগর উপজেলায় বাণিজ্যিক ভাবে ১০ টি মাল্টার বাগান গড়ে উঠেছে। নবীনগরে বাগান সৃজনের কাজ করা হচ্ছে। দেশী মাল্টার বাগানের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। বারি মাল্টা-১ উত্তোলনের সঠিক সময় হচ্ছে মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর পর্যন্ত। যদি এই সময়ে উত্তোলন করা হয় তাহলে ভাল স্বাদ পাওয়া যাবে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ