ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ৪:৪৫

নোয়াখালীর বেগমগঞ্জে থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফিরোজ আলম (৪৭) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আলী আজম মেম্বারের বাড়ির আব্দুল কাদেরের ছেলে এবং তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।  
 
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, শনিবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আজম মেম্বারের বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিরোজ আলম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তিনি তিন সন্তানের জনক ছিলেন। দুই মাস আগে দেশে ফিরেন। পারিবারিক কলহের জ্বের ধরে স্ত্রীর ওপর অভিমান করে শনিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের পরিবার দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেন।  

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন  বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত