ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় মাদ্রসার প্রতিষ্ঠাতার স্ত্রীকে চাকরি না দেয়ায় মাদ্রাসায় ঝুলিয়ে দেয়া হয়েছে তালা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৪-৯-২০২৩ বিকাল ৫:৮
পাইকগাছায় মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুক্তি আব্দুল আজিজের স্ত্রীকে কর্তৃপক্ষ চাকরি না দেয়ায় মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে প্রতিষ্ঠাতা ও তার লোকজন ওই তালা ঝুলিয়ে দেয়। তাৎক্ষনিক গ্রামের হাজার মানুষ মাদ্রাসার তালা ভেঙ্গে ছাত্রীদের ক্লাস করার ব্যবস্থা করে। ঘটনাটি উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যকটমারী গ্রামে। থানাপুলি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জান্নাতুল আরাবিয়া ভ্যকটমারী দারুলউলুম মহিলা মাদ্রসার সুপার আব্দুর রব জানান, ২০১০ সালে মুক্তি আব্দুল আজিজের পিতা শওকত গাজী ও মামুদা আলতাফ ২ বিঘা জমি মাদ্রাসার অনুকুলে দান করেন। সে জমিতে সৌদি আরবের একটি সংস্থা থেকে ১৬ লাক টায় গড়ে উঠে এই প্রতিষ্ঠান। করোনা কালীন সময় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসির সহযোগীতায় আবারো শুরু করা হয়। কিন্তু দাতা সদস্যর ছেলে মুক্তি আব্দুল আজিজ তার স্ত্রীকে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য নিয়োগ দিতে বলে। কিন্তু কর্তৃপক্ষ নিয়োগ না দেয়ায় শনিবার সকালে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেয়। এ সময় এলাকাবাসি একযোগে তালা ভেঙ্গে ছাত্রীদের ও শিক্ষকদের ক্লাস করার সুযোগ করে দেয়। এ বিষয় দাতা সদস্যর ছেলে আব্দুল আজিজ জানান, আমার পিতা আমার নামে জমি দিয়ে বলেছিলো এখানে একটি মাদ্রাসা করার জন্য। মাদ্রসা ঠিকমত চলেনা বা ভালো শিক্ষক না থাকায় আমি আমার স্ত্রীকে চাকরি দেয়ার কথা বলি কিন্তু তার না দিতে তাল বাহা করে। যেহেতু আমি মাদ্রসার নামে জমি লিখে দেয়নি সে কারণে আমি মাদ্রায় তালা ঝুলিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, মাদ্রাসায় তালা ঝুলানো ঠিক হয়নি। আমি তাদেকে বলেছি রোববার বসে বিষয়টি নিরোসন করবো। তার আগেই তারা তালা ঝুলিয়ে দিয়েছে। গ্রামবাসি সে তালা ভেঙ্গে দিয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছি। মুক্তি আব্দুল আজিজকে ডাকা হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- আমিন জানন, এরকম কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান