ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ী চেকপোস্টে ৫ বাস আটক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ৪:০
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাতে এবং ভোরে কিছু কিছু গণপরিবহন চলাচল করছে। আজ শনিবার (৭ ‍আগস্ট) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী চেকপোস্টে যাত্রীবাহী এমন ৫টি বাস আটক করেছে পুলিশ। পরে যাত্রীরা নেমে হেঁটে এবং অন্য যানবাহনে চড়ে তাদের গন্তব্যে যান।
 
সিলেট থেকে আসা কর্ণফুলী এক্সপ্রেসের চালক বলেন, বিভিন্ন জায়গায় ম্যানেজ করেই চালাই। এছাড়া কী করব? লকডাউনে খুব কষ্টে আছি। পুরো রাস্তা আসলেও কোনাবাড়ী চেকপোস্ট অতিক্রম করতে পারিনি।
 
ওই গাড়ীর যাত্রী সুমন বলেন, মাঝপথে এসে নেমে যাওয়া। সাধারণ জনগণের এ ভোগান্তি কবে কমবে আল্লাহ জানে।
 
জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, বাসগুলো ঢাকা, সিলেট, কুমিল্লা থেকে আসছিল উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশে। সরকারি বিধিনিষেধ অমান্য করায় বাসগুলো আটক করা হয়েছে।
 
তিনি জানান বলেন, ঈদের পর হঠাৎ শিল্প-কলকারখানা খুলে দেয়ায় গ্রাম থেকে আসতে শুরু করেন শ্রমিকরা। এ সময় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। পরে সরকার দুদিনের জন্য বাস চলাচলের সুযোগ করে দেয়। আর এ সুযোগেই  কিছু বাস রাতে এবং ভোরে চলাচল করছে। তবে কোনাবাড়ী চেকপোস্টে কঠোর নজরদারি রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার