সাভার থেকে ভিকটিম উদ্ধার সহ অপহরণ মামলার আসামী গ্রেফতার
র্যাব-১ এর বিশেষ অভিযানে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার চাঞ্চল্যকর অপহরণপূর্বক নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ ও অপহরণ মামলার আসামী ২৪ ঘন্টার পূর্বে গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার করা হয়।
আজ রবিবার র্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২১ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ সকাল প্রায় ০৪.১৪ মিনিটে ভিকটিম শান্তা আক্তার (১৬) প্রকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাড়ির পাশে বাথরুমে যাওয়ার সময় ঘটনাস্থলে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামীরা ভিকটিমকে জোড়পূর্বক অপরহন করে মাইক্রো বাসে করে নিয়ে আসে। পরবর্তীতে ১নং আসামী মামলার অন্যান্য আসামীদের সহযোগীতায় ভিকটিমকে অপহরন করে বিভিন্ন স্থানে ভিকটিমকে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। বিষয়টি ভিকটিমের পিতা জানতে পেয়ে তার মেয়েকে উদ্ধার ও আসামীকে আটকের জন্য গোপালগঞ্জ জোলার কাশিয়ানি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন যার মামলা নং-১৭, তারিখ-২২/০৯/২০২৩ ইং, ধারা- ৭/৯(১)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ পরবর্তীতে গোপালগঞ্জ জোলার কাশিয়ানি থানা পুলিশ আসামী ও ভিকটিমের অবস্থান ঢাকা জেলার সাভার থানা এলাকা নির্ণয় করে র্যাব-১, এর নিকট অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের সহায়তা কামনা করলে র্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করলে, আজ ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ১৫.৪০ মিনিটে র্যাব-১, উত্তরা ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানাধীন আলমনগর এলাকার জামে মসজিদের পাশে থেকে অপহরণকারী আসামী নাসির শেখকে গ্রেফতারের সাথে সাথে অপহৃত ভিকটিম মোছাঃ শান্তা আক্তার (১৬)কে উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত অপহরণকারী ও উদ্ধারকৃত ভিকটিমকে কাশিয়ানি থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied