শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যালয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার সকাল ১১ টার সময় ছাত্রীদের নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের সহযোগিতায় এবং শিকারপুর দক্ষিণপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রোগ্রাম অফিসার উত্তম জেড মণ্ডলের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান, মুখলেসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সকল শিক্ষক কর্মচারীবৃন্দ ছাত্রী ও সংবাদকর্মীসহ আরও প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনার কার্যক্রম শুরু হয়, বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে এবং বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এলাকার অভিভাবকগণকে সচেতন করতে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন যাতে সকলের মাঝে একটা সচেতনতা সৃষ্টি হয় যেন একটি শিশুও বাল্যবিয়েতে শিকার না হয়।
প্রতিযোগিতা দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। বিচারকদের রায়ে পক্ষের দল চ্যাম্পিয়ন ও বিপক্ষ দল রানার্সআপ নির্বাচিত হয় এবং বিপক্ষ দলের ইসরাত জাহান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন, বিতর্কের বিষয় ছিল "জনসচেতনতাই নয়-আইনের প্রয়োগই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে"।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত
লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল
বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল
নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা
দেবীগঞ্জে সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের সংবাদের পর পিআইওকে বদলি
কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা
রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন
টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ
কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক