কুতুবদিয়ায় কঠোর নিরাপত্তায় ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৩৮ কেন্দ্রে সিসি ক্যামেরা
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে কুতুবদিয়া উপজেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর নজিরবিহীন উপস্থিতি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে শান্তিপূর্ণ ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। কুতুবদিয়ায় মোট ভোটারের সংখ্যা ১লাখ ৪ হাজার ৯১৯জন। তারমধ্যে পুরুষ ৫৫ হজার ৩৬৫ এবং নারী ভোটার ৪৯ হাজার ৫৫৪ জন।
উপজেলার ৩৮টি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। কেন্দ্রগুলোর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে রয়েছে ১১ টিম নৌবাহিনী ও ৮ টিম কোস্ট গার্ড। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তিনজন করে আর্মড পুলিশ ও আনসার ব্যাটলিয়ন সদস্য।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকবেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন রিজার্ভ ম্যাজিস্ট্রেট। তারা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জামশেদ আলম রানা জানিয়েছেন, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্র ও আশপাশ এলাকায় টহল জোরদার করেছেন।
উপজেলা প্রশাসন ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার