পূর্বধলা আসনে তিন সংসদ সদস্য প্রার্থী কে কোথায় ভোট দিবেন?
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে ১৬১, নেত্রকোণা-৫, পূর্বধলা আসনে তিনজন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন। তাদের মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ আবু তাহের তালুকদার। অপরদিকে ১১ দলীয় জোট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন, ইসলামী আন্দোলনের নেত্রকোণা জেলা সভাপতি মুফতী নূরুল ইসলাম হাকিমী। আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের তিন প্রার্থীর কে কোথায় ভোট দিবেন জানতে চাইলে বিএনপির প্রার্থী আলহাজ¦ আবু তাহের তালুকদার জানান, তিনি ভোট দিবেন উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। জামায়াতের প্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা জানান তিনি ভোট দিবেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি নূরুল ইসলাম হাকিমী জানান তিনি ভোট দিবেন জারিয়া ইউনিয়নের খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। দিনের ভোটপ্রদান কার্যক্রমের শুরুতেই তারা তাদের ভোট দেবেন বলে জানান। তারা আরও জানান, নির্বাচনী পরিবেশ সুন্দর রয়েছে। আশা করছেন সাধারন ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলায় এ বছর মোট ২ লক্ষ ৯০হাজার ১১৭জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৮৯৬জন, আর মহিলা ভোটার রয়েছে ১লক্ষ ৪২ হাজার ২১৯জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র ২জন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এ বছর ১১টি ইউনিয়নে ৮২টি কেন্দ্রের ৫২৮টি কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহনের দায়িত্বে থাকবে ৮২জন প্রিজাইডিং অফিসার, ৫২৮জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১০৫৬জন পোলিং অফিসার।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: আনিসুর রহমান খান বলেন, অবাধ, নিরপেক্ষ, শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। উপজেলার প্রতিটি ভোট কেন্দ্র কয়েক স্তর নিরাপত্তার চাঁদরে মোড়ানো থাকবে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে অনিয়ম ঠেকানোর জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার জন্য সেনা সদস্য, র্যাব, বিডিআর, পুলিশ, আনসার সদস্য মোতায়েনসহ নিয়মিত মনিটরিং থাকবে যাতে ভোটারা নির্ভিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা