ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কঁচা নদী থেকে মালামালসহ ৬ চোরাচালানকারী গ্রেপ্তার


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ১:১৬
পিরোজপুরের কঁচা নদী থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা চোরাচালানকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।এসময় একটি জাহাজ থেকে ৩ হাজার টন কয়লা জব্দ করা হয়েছে। জব্দকৃত কয়লার মূল্য ৬ কোটি ৬০ লক্ষ টাকা।  রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এক প্রেসব্রিফিং- এ এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
গ্রেপ্তারকৃরা হল- পিরোজপুর সদর উপজেলার গুয়াবায়িড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে আলাউদ্দিন হাওলাদার (৩০), একই এলাকার শামসুল হকের আ. রশিদ (৪৪) ছেলে কুমিরমারা এলাকার সিদ্দিক ফকিরের ছেলে সোহেল ফকির (২৭), ঝালকাঠী জেলার সিদ্ধকাঠী এলাকার আতাহার গাজীর ছেলে বেল্লাল গাজী (২৭), ফরিদপুর জেলার কান্দাকুল গ্রারের আইনউদ্দিন শেখের ছেলে শাহদাৎ হোসেন (৫১) এবং মানিকগঞ্জ জেলার মৌহালি এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে দবির উদ্দিন (৪২)।
পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, নদী পথে চোরাচালান, কালোবাজারী ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয় ১টার দিকে পিরোজপুর সদর থানাধীন কঁচা নদীতে নোঙ্গর করা এম. ভি. বে কুইন-১ নামের একটি জাহাজ আটক করা হয়। এসময় জাহাজটি থেকে ৩ হাজার টন কয়লা জব্দ করা করা। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ৬ কোটি ৬০ লক্ষ টাকা। জাহাজটি কয়লা নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলো। পথিমধ্যে চোরাকারবারীরা কার্গো জাহাজটি থেকে কয়লা পাচার করার সময় পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। এছাড়া পুলিশ একটি ইঞ্জিনচালিত বাল্কহেড আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন