খাগড়াছড়ি জেলার গুইমারায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু
খাগড়াছড়ির গুইমারায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার ( ২৪ সেপ্টেম্বর) বিকাল চারটায় সময় গুইমারা উপজেলার ৯ নং ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নজমহন ত্রিপুরার মেয়ে অপুবিশ্বা ত্রিপুরা (০৭) এবং ছেলে চনেরন্ত্র ত্রিপুরা (০৫)।
স্থানীয় ইউপি সদস্য অংক্যজাই মারমা জানান, ঝিরির পানিতে গোসল করতে এসে দুই ভাই বোন খেলা করছিলো। খেলা করতে করতে একটু বেশি পানিতে গিয়েই তাদের মৃত্যু ঘটে। তাদের পিতা-মাতা জুমে কাজ শেষে বাড়িতে এসে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে।
পরে ঝিরির পানিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সন্ধ্যা ৭ টার সময় মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গুইমারা থানার ওসি রাজিব কর বলেন, ঘটনার খবর পেয়ে গুইমারা থানার পুলিশ মাটিরাঙ্গা স্বাস্থ্যকমপ্লেক্সে নিহতদের শনাক্ত করা শেষে সুরতহাল রিপোর্ট করা হয়।পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল