এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ৬১ বস্তা ভারতীয় শাড়ী জব্দ
এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ৬১ বস্তা ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেতৃত্বে গঠিত টাস্কফোর্স। মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইব্রাহিমপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে শাড়ি জব্দ করে। টাস্কফোর্সের নেতৃত্বদানকারী বিজয়নগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার অবকাশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের ট্রাকটিকে আটক করে। ট্রাকের চালকসহ সংশ্লিষ্টরা এসব মালামাল সিলেটের আদালত কর্তৃক নিলামকৃত বলে দাবি করেন। প্রমাণ হিসেবে তারা এসএ পরিবহনের রশিদের কাগজ দেখায়। পরে টাস্কফোর্সের সদস্যরা এসব কাগজপত্র যাচাই-বাছাই করে সন্দেহ হয় যে, গাড়িতে বোঝাইকৃত মালামাল নিলামে কেনা নয়। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিলামের মালামাল প্রমাণের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে বিজিবি সদস্যরা ট্রাকটিতে রাখা ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করেন। বিজয়নগর থানার পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।' এ বিষয়ে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরমান আরিফ বলেন, 'কুরিয়ার সার্ভিসের কাগজপত্রে ৬১টি বস্তার কথা উল্লেখ রয়েছে। চালানের কাগজপত্রে এক হাজার ৮০৩ পিস শাড়ির কথা উল্লেখ আছে। তবে প্রকৃতপক্ষে বস্তাগুলোতে কী পরিমাণ শাড়ি রয়েছে, তা গোনার পর জান যাবে।' অভিযানকালে উপস্থিত বিজয়নগর থানার উপ-পরিদর্শক গিয়াসউদ্দিন বলেন, 'এসএ পরিবহনের ট্রাকসহ জব্দকৃত ভারতীয় শাড়ি বিজিবি সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে গেছেন। গণনার পর সেগুলো কাস্টমস বিভাগে জমা করা হবে।' আমরা এ অভিযানে তাদেরকে সহযোগিতা করেছি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন